মাগুরানিউজ.কমঃ
মাগুরার উন্নয়নের রুপকার সাবেক সংসদ সদস্য মরহুম আসাদুজ্জামান এমপি সাহেবের ছোট ভাই, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরের চাচা মো: নুরুজ্জামান আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বার্ধক্যজনিত কারণে মাগুরার মহম্মদপুরের জোকা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে সহকারি শিক্ষক হিসেবে অবসর গ্রহণকারী মোঃ নুরুজ্জামান- স্ত্রী, ৩ ছেলে ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন।
আজ বিকাল সাড়ে ৪টায় মরহুমের নামাজে জানাজা জোকাস্থ বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজা শেষে তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।


