মাগুরায় ‘কাত্যায়ণী পূজা’- প্রতিমার শৈল্পিক প্রদর্শনে প্রযুক্তি’র ছোঁয়া

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

‘‘সম্প্রীতির বার্তা দিতেই মাগুরাতে প্রতিবছর আয়োজিত হয় কাত্যায়নী পূজা। সব সম্প্রদায়ের মানুষের মিলনমেলা মাগুরার এই পূজা। তাই এ পূজা সীমানা ছাড়িয়ে আজ সৌহার্দের কাত্যায়নী উৎসবে পরিনত হয়েছে। এ পূজার প্রতিমা তৈরি নিয়ে আয়োজকদের নীরব প্রতিযোগিতা দীর্ঘদিনের। ইন্টারনেটে নকশা দেখার সুবিধা এই প্রতিযোগিতায় যোগ করেছে নতুন মাত্রা। দেশ-বিদেশের হাজারো ছবি থেকে বাছাই করে নেওয়া হচ্ছে নকশা। ফলে প্রতিমা তৈরি ও সাজসজ্জায় লাগছে শৈল্পিক ছোঁয়া।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে মন্দিরে মন্দিরে পূজার সাজসজ্জা ও প্রতিমা তৈরি নিয়ে একটি নীরব প্রতিযোগিতা চলে। ফলে প্রতিটি মন্দির কর্তৃপক্ষ নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে। আগে প্রতিমা কারিগর ও ডেকোরেটর মালিকদের ওপরই এই প্রতিযোগিতার ভালোমন্দ নির্ভর করত। কিন্তু বর্তমানে ইন্টারনেটের সুবাদে ধারাটা পাল্টেছে। এখন প্রতিটি মন্দির কর্তৃপক্ষ গুগলের সাহায্যে অসংখ্য প্রতিমার ছবি দেখে নকশা বাছাই করছে। কারিগরেরা সেই অনুযায়ী প্রতিমা তৈরি করে দিচ্ছেন। ফলে প্রতিমা তৈরিতে একদিকে যেমন আধুনিকতার ছোঁয়া লেগেছে অন্যদিকে যোগ হয়েছে শৈল্পিকতা। প্রতিমা প্যান্ডেল, আলোকবাতি সবকিছুতেই এখন বাছাই করা নকশা ব্যবহার করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: