মাগুরানিউজ.কমঃ
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২ তম জন্মবার্ষিকী।
দিনটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ আ’লীগ মাগুরা জেলা শাখার উদ্যোগে সন্ধায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান সাহেবের বাসভবন প্রাঙ্গনে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়।
এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


