মাগুরার নাকোলে রপ্তানিমুখী পাটকাঠি প্রক্রিয়াজাত কারখানায় আগুন

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদন-

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নে অবস্থিত রপ্তানিমুখী পাটকাঠি প্রক্রিয়াজাত কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার বেলা ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান- বেলা ১১টার দিকে পাটকাঠির গাদিতে আগুন লাগে। এ সময় দ্রুত মাগুরা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। প্রায় ২ ঘন্টা চেষ্টায় বেলা ১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে আরো সময় লাগবে।

তবে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আসায় কারখানার মুল অংশে বড় ধরনের কোন ক্ষতি হয়নি বলে জানান এই কর্মকর্তা।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। চিন ও বাংলাদেশের যৌথ মালিকানার এ কারখানা থেকে প্রক্রিয়াজাতকৃত ছাই চিনসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: