দুর্গাপূজা উপলক্ষ্যে মাগুরায় নৌকা বাইচ ও বিজয়া মেলা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বাঁচিয়ে রাখতে প্রতি বছর দূর্গাপূজা উপলক্ষ্যে মালন্দ রামকৃষ্ণ সেবা সংঘ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। 

মালন্দ পঞ্চবটি রামকৃষ সংঘ দূর্গা পূজার বিজয়া দশমীর পর দিন এই নৌকা বাইচের আযোজন করে। টেঙ্গাখালী মাধবপুর ব্রীজ থেকে নৌকা বাইচ শুরু হয়ে মালন্দ পঞ্চবটিতে গিয়ে শেষ হয় । দুইবার রেস অনুষ্ঠিত হয় । টান টান উত্তেজনা আর উৎসাহ-উদ্দিপনা মাঝে ৪টি নৌকা বাইচে অংশ নেয় 

প্রতিযোগীতায় রাজবাড়ীর করিম মন্ডলের নৌকা প্রথম, মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বর গাতির ধীরেন্দ্র নাথের নৌকা ২য় এবং আখনাড়ার দীপক রায়ের নৌকা ৩য় স্থান অধিকার করেন ।

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় মালন্দ পঞ্চবটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কামরুল লায়লা জলি এমপি । এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম , পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আ’লীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু, স্থানীয় আঠারখাদা ইউপি চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাস প্রমুখ।

এদিকে নৌকা বাইচ উপলক্ষে মালন্দ পঞ্চবটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বসে বিশাল গ্রামীণ মেলা। মেলায় মিষ্টি-কসমেটিক, চুরি-ফিতা, খেলনা, মাটির সামগ্রী , বাশঁবেত সামগ্রী সহ নানা নিত্য ব্যবহার্য সামগ্রীর বিক্রির জন্য উঠে । এখানে প্রতিমা দূর্গা প্রতিমা বির্সজনের জন্য ১০টি প্রতিমা আনা হয় । হাজার হাজার মানুষের সমাগম ঘটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: