মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা পরিষদ কতৃক আজ দুপুরে পরিষদ মিলনায়তনে জেলার ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে তিন হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত অালী।
জেলা পরিষদ প্রশাসক এ সময় জানান, পর্যায়ক্রমে জেলার ৫০ জন করে মুক্তিযোদ্ধাকে এ সম্মাননা দেয়া হচ্ছে। এটি চতুর্থ বার।


