মাগুরানিউজ.কম
মাগুরা শহরের অন্যতম বেকারী সুইট বেকারিতে আজ বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শহরের কাউন্সিল পাড়ায় সুইট বেকারির কারখানায় ভ্রাম্যমাণ আদালত নোংরা-আবর্জনাময় পরিবেশে কেক, বিস্কুট ও পাউরুটি তৈরি এবং পণ্যে মেয়াদ ও মূল্য না থাকার কারণে ১০০০০/- টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এদিকে অভিযানের খবরে শহরের বেশিরভাগ বেকারী মালিক অভিযানের ভয়ে দোকান ও কারখানা বন্ধ করে দেয়।


