মাগুরানিউজ.কমঃ
মাগুরার ধলহরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২৭ আগস্ট থেকে শুরু হয়েছে ”বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৬”।
স্থানীয় ‘ধলহরা নাজমুল স্মৃতি সংসদ’ এর আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে আজকের খেলা ২য় কোয়াটার ফাইনালে ”ধনপাড়া ফুটবল একাদশ” ৩-০ গোলে ”শিবরামপুর ফুটবল একাদশ”কে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।


