মাগুরায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরের ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলীর পারনান্দুয়ালী এলাকায় আজ সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলেন পারনান্দুয়ালী গ্রামের মৃত মকবুল বিশ্বাসের ছেলে কুদ্দুস বিশ্বাস (৬০) ও মাগুরা পল্লী বিদ্যুৎ অফিসের ম্যাসেঞ্জার পদে চাকুরিরত ইব্রাহিম মন্ডল (৩৫)। ইব্রাহীম যশোরের কোতোয়ালি থানার বালিদিয়াতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে কুদ্দুস ও ইব্রাহিম পল্লী বিদ্যুৎ এলাকায় বাই সাইকেলে চড়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকার দিক থেকে আগত একটি দ্রুতগামী পিকআপ তাদের দুজনকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসি দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে সকাল ৯টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত  ঘোষণা করেন।

হাসপাতাল সুত্র জানান, অপারেশন থিয়েটারে গুরুতর আহত কুদ্দুসের পা কেটে বাদ দেয়া হয় এবং ইব্রাহিমকেও প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারণে তাদের মৃত্যু রোধ করা যায়নি।

পুলিশ পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: