মাগুরাতে লঙ্কা’য় ওদের ঈদের খুশি

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদন-

মাগুরার লঙ্কা অর্থাৎ মরিচ চাষিরা এবার অন্যরকম ঈদ উদযাপন করেছেন। ঈদের আগে মরিচের ভালো দাম পেয়ে দারুন খুশি এবার এসব কৃষক। হাতে নগদ টাকা থাকায় ঈদের আনন্দে যোগ হয়েছে ভিন্নমাত্রা। পাইকারি প্রতিকেজি কাঁচামরিচ ৮০-৯০ টাকা থেকে ১৫০ টাকা দরে বিক্রি করেছেন।

সারাদেশে মাগুরার কাঁচামরিচের ব্যাপক সুখ্যাতির রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলার চলতি মৌসুমে ৮৯৩ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে চাষ হয়েছে ১ হাজার ১৮ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১২৫ হেক্টর বেশি। যা থেকে প্রায় ১ হাজার ৬৪৩ মেট্রিক টন মরিচ উৎপাদিত হবে।

কৃষক জামান হোসেন জানান, এ বছর মরিচের ভালো দাম পেয়ে তারা লাভবান হয়েছেন। ঈদের আগে মরিচের দাম পেয়ে পরিবার-পরিজন নিয়ে আনন্দে ঈদ করতে পেরেছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: