মাগুরানিউজ.কম:
মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুর মা নাজমা খাতুন (৩০) মাগুরা থেকে ঢাকায় পৌঁছেছেন। রাত ৮টার দিকে তিনি ঢাকা মেডিকেলে পৌঁছেন।
ঢাকা মেডিকেল কলেজ থেকে মাগুরানিউজ প্রতিনিধির পাঠানো খবরে জানা যায় আহত নাজমা বেগম শিশুটিকে দেখতে পেরেছেন। তিনি বলেন এটা আমার জন্য বড় পাওয়া। তিনি এ জন্য মাগুরার পুলিশ প্রশাসন ও চিকিৎসকদের ধন্যবাদ জানান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।


