মাগুরানিউজ.কম:
ঈদুল আজহা উপলক্ষে মাগুরা পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মেয়র খুরশিদ হায়দার টুটুল।
শুভেচ্ছা জানিয়ে মেয়র টুটুল বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর একটি বড় উৎসব। ঈদ বিশ্বজোড়া মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। সকল ভেদাভেদ ভুলে, সকল শ্রেণী- পেশার মানুষকে এক সারিতে দাঁড় করায় ঈদ।
নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব মানুষের মধ্যে আনন্দের বার্তা নিয়ে আসুক এই কামনা করি।’

