এ ব্যাপারে মেয়ের বাবা আমিরুল বিশ্বাস বক্কার শিকদারকে অভিযুক্ত করে শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছে ।
মেয়ের বাবা আমিরুল বিশ্বাস জানান, শুক্রবার মেহনাজ বাড়ির পাশে খেলছিল । এ সময় মেহেতাজের ফুফা বক্কার শিকদার তাকে খড়ি দেবার নাম করে পার্শ্ববতী বরই বাগানে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায় । পরে মেহনাজ চিৎকার করলে সে পালিয়ে যায় । বাড়ি ফিরে মেহন্জা আমার কাছে সব খুলে বলে । আমি এ ব্যাপারে থানায় আসতে চাইলে ব্ক্কার শিকদারের লোকজন আমাকে নানা ভাবে বাধা দেয় । পরবতীতে নিরাপত্তার কথা ভেবে আমি পরিবারসহ সন্ধ্যায় থানায় আসি। পরে থানার ওসির নিকট আমার মেয়ের জবানবন্দীতে মামলা করি ।
এ ব্যাপারে এলাকার একধিক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়ে বলেন, বক্কার শিকদারকে অতিতে মাঠে গরু ছাগলের সাথেও খারাপ কাজ করতে দেখা গেছে এবং এলাকার সবাই সেটা জানে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, এ ব্যাপারে মেয়ের বাবা আমিরুল বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেছে ।


