মাগুরানিউজ.কম:
মাগুরায় দুদিন ব্যাপি ইমাম ও গণ শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের দাওয়াতি মাহফিল ও ইমাম সম্মেলন আজ সোমবার থেকে শুরু হয়েছে। সকাল ১১টায় স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম।
মাগুরা জেলার ৪ উপজেলার বিভিন্ন স্থানের ৫৫০ জন ইমাম ও মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষাকেন্দ্রের শিক্ষকগণ এই সম্মেলনে অংশগ্রহন করেন।
মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: রাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে বক্তব্য রাখেন, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রবিউল ইসলাম, মওলানা মো: ওয়ালিয়ুর রহমান, মওলানা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু।
বক্তাগণ বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ইমামদের নিরলসভাবে কাজ করার আহবান জানান।


