মাগুরায় পুলিশ সুপারের আহবানে অস্ত্র জমা দিলেন সামাজিক দলের নেতারা

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার পুলিশ সুপারের আহবানে সদর উপজেলার ডহরসিংড়া গ্রামে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জমা দিয়েছে গ্রামের সামাজিক দলের নেতৃত্বদানকারী স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ৭৩নং ডহরসিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বেরইল পলিতা কমিউনিটি পুলিশিং কমিটি এর আয়োজন করে।

অনুষ্ঠানে ডহরসিংড়া গ্রামের সামাজিক দলের নেতৃত্বদানকারী স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা পুলিশ সুপার জনাব একেএম এহসানউল্লাহর নিকট ঢাল, সড়কি, বল্লম জাতীয় দেশীয় অস্ত্র জমা দেন।

গ্রামীণ সহিংসতা প্রতিরোধে দেশীয় অস্ত্র জমা নেয়ার এই উদ্দোগ এলাকায় শান্তি প্রতিষ্ঠা করবে বলে ধারণা করছে প্রশাসন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিক হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর থানার ওসি আছাদুজ্জামান মুন্সি, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার চুরির অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করায় ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় শুক্রবার ১৫ জন আহত ও ১৭টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

ভবিয্যতে এরূপ ঘটনার পুনারাবৃত্তি বন্ধ করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করার লক্ষ্যেই মাগুরা জেলা পুলিশ এরূপ সমাজ গঠনমূলক অনুষ্ঠানের আয়োজন করেন বলে মাগুরানিউজকে জানিয়েছেন  মাগুরার পুলিশ সুপার জনাব একেএম এহসান উল্লাহ।

ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে পুলিশ সুপার গ্রামের সামাজিক দলের নেতৃত্বদানকারী নেতাদের সালিশ দরবারসহ কোনো আইন বহির্ভূত কাজ না করতে অনুরোধ জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: