মাগুরানিউজ.কমঃ
প্রতিবাদে উত্তাল আজ মাগুরার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষক-শিক্ষার্থী সাধারন থেকে জনপ্রতিনিধি সবার একটাই বার্তা- জঙ্গীবাদ রুখে দেবার অঙ্গিকার। আজ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মাগুরার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছে।
মানববন্ধনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার অাহবান ও দেশের মাটি থেকে জঙ্গী ও সন্ত্রাসী নির্মূল করার অঙ্গিকার করা হয়।


