জঙ্গীবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ মাগুরা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

জঙ্গীবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ মাগুরা। মাগুরার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজ প্রতিবাদমুখর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শিক্ষক-শিক্ষার্থী সাধারন থেকে জনপ্রতিনিধি সবার একটাই বার্তা- জঙ্গীবাদ রুখে দেবার অঙ্গিকার। আজ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মাগুরার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছে।

মানববন্ধনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার অাহবান ও দেশের মাটি থেকে জঙ্গী ও সন্ত্রাসী নির্মূল করার অঙ্গিকার করা হয়।

সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজ, সরকারি মহিলা কলেজ, আদর্শ কলেজ, সরকারি বালক ও বালিকা বিদ্যালয়, পারনান্দুয়ালি মাধ্যমিক বিদ্যালয়, সিদ্দিকিয়া দাখিল মাদরাসা, আদর্শ বালিকা বিদ্যালয়, শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল, নান্দুয়ালী ডি ইউ মাধ্যমিক বিদ্যালয়, নান্দুয়ালী আর এন সম্মিলনী বালিকা বিদ্যালয়, কছুন্দি মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা স্বাস্থ্যবিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: