মাগুরানিউজ.কম:
জঙ্গি তৎপরতার তথ্য সম্বলিত কাগজপত্রসহ এক শিবির নেতাকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে শহরের দোয়ারপাড়া আল-আমিন ট্রাস্টের সামনে থেকে আল-আমিন (২২) নামের ঐ ছাত্র শিবির নেতাকে গ্রেপ্তার করেছে।
আল-আমিন মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মজিদের পুত্র ও মাগুরা সঃ হোঃ শঃ সোঃ কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
সদর থানার ওসি আজমল হুদা জানান, রাত ৮ টার দিকে জামায়াত পরিচালিত আল-আমিন ট্রাষ্টের সামনে থেকে জিহাদী বই ও জঙ্গি তৎপরতার প্রচারপত্রসহ আল-আমিনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যানুযায়ী আল-আমিন ট্রাষ্ট্রের একটি কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমান জিহাদী বই, সিডি, জামায়াতের প্রচারপত্র ও আগামী দিনে জঙ্গি তৎপরতার কর্মপরিকল্পনা সম্বলিত কাগজপত্র উদ্ধার করে পুলিশ।
আল-আমিন ছাত্র শিবিরের জেলা কমিটির সদস্য ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সহ সম্পাদক বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


