মাগুরানিউজ.কম:
মাগুরায় সন্ত্রাস এবং জঙ্গীবাদের বিরুদ্ধে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আজ দুপুরে শহরে মানববন্ধন ও সমাবেশ করেছে।
দুপুর ১২ টায় মাগুরা সঃ হোঃ শঃ সোঃ কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সরকারি কলেজের শিক্ষক এবং সাধারণ ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সরকারি কলেজ শাখার সভাপতি মোল্যা আবু সাইদ, শিক্ষক উত্তম কুমার বিশ্বাস, আশালতা মল্লিক, অশোক কুমার মৌলিক সহ অন্যরা।
জঙ্গীবাদ রুখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আয়োজকেরা।


