মাগুরানিউজ.কম:
আজ শুক্রবার দুপুরে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী কর্মী সমাবেশ করেছে জেলা জাসদ।
জাসদ নেতা দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি এ্যাড. রবিউল আলম, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর একান্ত সচিব ও জাসদ কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহেল কাইয়ুম, নুরুল আমিন, জাহিদুল আলম, ওবায়দুর রহমান চুন্নু, জহুরুল ইসলাম, জাহিদ রহমান, জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
সভায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ।


