মাগুরানিউজ.কম:
মাগুরায় জেলা পুলিশের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও নাশকতা বিরোধী সচেতনতামূলক সমাবেশ আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি।
অনুষ্ঠানে সাংবাদিক, জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করবেন।


