মাগুরা আজ সংবাদ শিরোনামে, নিরাপত্তা জোরদার

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

গতকাল রাতে মাগুরা শহরের নতুন বাজারে অবস্থিত কেন্দ্রীয় কালি মন্দিরের পুরোহিতকে খুঁজতে গিয়েছিল চার যুবক। কিন্তু পুরোহিতকে না পেয়ে তারা ফিরে যায়। এ ঘটনা নিয়ে মাগুরায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে ওই চার যুবকের খোঁজে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ।

মন্দিরের সামনে সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে পুলিশ ধারণা করছে, মন্দিরের পুরোহিতের উপর হামলার জন্য তারা মন্দিরে এসেছিল। কিন্তু পুরোহিতকে না পেয়ে তারা ফিরে গেছে।

এ ঘটনার পর মন্দিরে স্থাপিত ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে মাগুরা পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে এই অনুপ্রবেশের ঘটনার পর মন্দিরের নিরাপত্তা নিয়ে আজ রাতে বিশেষ সভা আহবান করা হয়েছে। মন্দিরের সভাপতি মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহ  এ সভার আহবান করেছেন।

তিনি জানান- মন্দিরের পুরোহিত ও পূজারীবৃন্দের নিরাপত্তার জন্য সকলকে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: