এ্যাড. দীপক রায় চৌধুরীর মৃত্যুতে মাগুরায় তিনদিনের শোক

মাগুরানিউজ.কম: 

mn

দেশবরেন্য কিংবদন্তিতুল্য সাংবাদিক, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট দীপক রায় চৌধুরী গতকাল দুপুর পৌনে ৩ টায় মাগুরা সদর হাসপাতালে বার্ধক জনিত রোগে মৃত্যুবরন করেন।

১৯৬০ সাল থেকে বিভিন্ন সময়ে তিনি মাগুরা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মাগুরা প্রেসক্লাবের আহবায়কের দায়িত্ব পালন করেন।

অ্যাডভোকেট দীপক রায় চৌধুরী দৈনিক ইত্তেফাকে পত্রিকাটির সূচনালগ্ন থেকেই মাগুরা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও তিনি ডেইলি ইন্ডিপেন্ডেন্ট ও সংবাদ পত্র জগতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।

অ্যাডভোকেট দীপক রায় চৌধুরীর মৃত্যুতে মাগুরাতে নেমে এসেছে শোকের ছায়া।

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকালে মুজিবনগর থেকে রক্তাক্ত বাংলার মুখপত্র, মুক্তিযোদ্ধাদের সহায়ক পত্রিকা ‘সাপ্তাহিক বাংলার ডাক’ প্রকাশ করেন। তাছাড়া বিভিন্ন সাহিত্য ও প্রবন্ধে অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে।

তিনি মাগুরা শিশু ও চক্ষু হাসপাতাল, সূর্যমুখী শিশু বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। মাগুরা জেলা জজ আদালতে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া, জেলা যক্ষা নিরোধ সমিতি (নাটাব) মাগুরা জেলা শাখার সভাপতিসহ বেশ কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

মাগুরার প্রথম ২৪ ঘন্টার সংবাদমাধ্যম ‘মাগুরানিউজ’ এই কিংবদন্তিতুল্য সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

গতকাল সন্ধ্যার পর মাগুরা প্রেসক্লাবে সর্বজনশ্রদ্ধেয় এ সাংবাদিকের মরদেহ রাখা হয়। সেখানে তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। 

রাতে মাগুরা সাতদোহা মহাশ্মশানে অ্যাডভোকেট দীপক রায় চৌধুরীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। তাঁর মৃত্যুতে মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে কালো ব্যাজ ধারণ ও তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: