মাগুরাতে মেলা ও খেলনায় যাদের সংসার

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

ঈদ ও রথকে ঘিরে গ্রাম বাংলার ঐতিহ্য সম্বলিত নানা প্রকার খেলনা বিক্রির ধুম লেগেছে মাগুরাতে। শিশুদের জন্য অতি যত্ন সহকারে তারা তৈরি করছেন নানা রকমের খেলনা। এসব খেলনার মধ্যে রয়েছে কাঠের ক্যাড়ক্যাড়ি গাড়ি, একতারা, আলমিরা ও নানা ধরনের বাঁশি।

খেলনা বিক্রেতা রহিম মিয়া জানান, প্রতি বছরই তারা এ ধরনের খেলনা তৈরি করেন। রমজান মাসই মূলত এ ব্যবসার সময় বলে জানান তিনি। বছরের অন্য সময় দিনমজুরের কাজ করেন। এ মাসে প্রায় পঞ্চাশ হাজার পিস বিভিন্ন ধরনের খেলনা তৈরি করেছেন বলেও জানান তিনি।

বিক্রেতা আজিজ মিয়ার জানান, এখনও গ্রামাঞ্চলের শিশুদের মাঝে কাঠ ও বাঁশের তৈরি খেলনার বেশ কদর রয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তিনি এখনও এ পেশাকে ধরে রেখেছেন।

তিনি প্রতি বছর রোজার শুরু থেকে শেষ পর্যন্ত এ ধরনের খেলনা প্রস্তুত করে জেলার প্রায় প্রতিটি হাট বাজারে বিক্রি করে থাকেন। বিভিন্ন গ্রামের হাট বাজারের বিক্রেতারা তার তৈরি খেলনা সংগ্রহ করে রাখেন। পরে ঈদের সময় এগুলো বিক্রি করেন।

এ ধরনের খেলনা মূলত বিক্রি হয় দুই ঈদ ও দূর্গা পুঁজাতে। এছাড়া গ্রামের মেলা গুলোতেও চলে এই হাতে তৈরী খেলনা। শহরের শিশুদের মধ্যে এ ধরনের খেলনার তেমন একটা চাহিদা না থাকলেও গ্রামের শিশুদের মধ্যে এর চাহিদা রয়েছে ব্যাপক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: