এলো খুশির ঈদ….

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

হাতে ঈদের নতুন কাপড়। চোখে-মুখে আনন্দ আর উচ্ছাস। জানিয়ে দিলো ঈদের আনন্দের অংশিদার সেও।

আজ মাগুরা শহরে ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন কাপড় দিয়েছে মাগুরানিউজ। আর এই শিশুদের মুখে হাসি ফোটাতে তাৎক্ষনিক মাগুরানিউজের পাশে দাড়িয়েছেন মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব, মাননীয় সংসদ সদস্য মাগুরা-১। এমপি মহোদয়কে অভিনন্দন। 

সীমিত এই উদ্যোগ আগামীতে ছড়িয়ে যাবে সবার মাঝে এটাই মাগুরানিউজের প্রত্যাশা। মাগুরাবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

এক মাসের সিয়াম সাধনার পর বৃহস্পতিবার (৭ জুলাই) দেশের প্রতিটি মুসলিম পরিবারে ঈদ উৎসব পালন করা হবে। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি উৎসবের একটি ঈদুল ফিতর। বাংলার প্রতিটি পরিবার এখন ঈদ উদযাপনের দোড়গোড়ায় দাঁড়িয়ে।

ঈদ প্রতিটি মুসলমানের ঘরে ঘরে নিয়ে আসে নির্মল আনন্দের সওগাত। ঈদ মানেই অনাবিল আনন্দ ও খুশির উৎসব। ঈদ মানেই বাঁধভাঙা উচ্ছ্বাসে হারিয়ে যাওয়ার দিন। ঈদ মানে সম্প্রীতি, ভালোবাসার বন্ধনে একে অপরকে নতুন করে আবদ্ধ করে নেয়ার দিন।

ঈদ মুসলিম উম্মাহর জাতীয় উৎসব। সারা বিশ্বের মুসলমানরা এ দিন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে উদযাপন করে। সাক্ষাত, কোলাকুলি, কৌশল বিনিময়ের মধ্যে দিয়ে এ দিনটিতে ছোট-বড়, ধনী–দরিদ্র, আমির-ফকির সব ভেদাভেদ ভুলে পরস্পরের মেলবন্ধনের মধ্যে দিয়ে এক কাতারে সামিল হয়।

ঈদ মানে ‘আনন্দ’ আর ফিতর মানে ‘ভঙ্গ’ করা বা বিরতি দেয়া। তাই ঈতুল ফিতর হলো রোজা থেকে বিরতি দেয়ার আনন্দ। সব ধরনের বদভ্যাস, খেয়াল–খুশিকে বর্জন করে বিজয় অর্জনের আনন্দই ঈদুল ফিতর। এই আনন্দের দিনে তাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা যেন গেয়ে উঠি-

“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত , মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।”

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: