মাগুরানিউজ.কমঃ
বৃষ্টিতে অস্থির হয়ে পড়ছে কাঁচা বাজার। কিছুতেই কাঁচা বাজার পণ্যের দাম ধরে রাখা যাচ্ছে না। ডিম, কাঁচা মরিচ, চাল-ডাল, পেঁয়াজ সবজি, মাছসহ প্রতিটি পণ্যের দামই বেড়েছে। আর ক্রেতারা অতিষ্ঠ এই লাগামহীন দামে।
আজ বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। বিক্রেতাদের দাবি, লাগাতার বৃষ্টির কারণেই কাঁচাপণ্যের দাম এভাবে লাগামছাড়া হয়ে যাচ্ছে। আর ক্রেতারা মনে করছেন, যা বাড়ার কথা তার চেয়েও বেশি দাম নিচ্ছেন বিক্রেতারা।
বেসরকারি চাকরিজীবী আরিফুল ইসলাম বলেন, প্রতিদিনই কাঁচা পণ্যের দাম বাড়ছে। এভাবে দাম বাড়তে থাকলে আমাদের মতো সাধারণ ভোক্তাদের বেশ সমস্যায় পড়তে হবে। হ্যাঁ, এটা ঠিক যে, বৃষ্টির কারণে দাম বাড়ছে। কিন্তু তাই বলে এতো দাম বাড়বে!


