মাগুরাতে চলছে বৃষ্টি, ঈদ বাজারে বেচাকেনায় ভাটা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

আজ ২৭ রমজান। হিসেব বলছে ঈদের আর মাত্র তিনদিন বাকি। সাধারণত রমজানের শুরু থেকে পোশাকের বাজারে বেচাকেনার পরিমাণ বাড়তে থাকে। আর শেষ মুহূর্তে বিশেষ করে চাঁদরাত পর্যন্ত বেচাকেনার পরিমাণ বেড়ে যায় কয়েকগুণ। ব্যবসায়ীদের যেন দমফেলার ফুরসত থাকেনা।

কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন দেখা গেছে মাগুরার মার্কেটগুলোতে। ঈদের শেষ মুহূর্তে বেচাকেনায় হঠাৎ করেই  ভাটা পড়েছে বলে জানালেন ব্যবসায়ীরা। সকাল থেকে সূর্য আকাশে উঁকি দিলেও দফায় দফায় মেঘ আর বৃষ্টি ছন্দ পতন ঘটাচ্ছে স্বভাাবিক কাজ কর্মে। এর প্রভাব পড়েছে ঈদ বাজারেও।

মাগুরা শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে বিকিকিনি ধারাবাহিকভাবে চললেও সময়ের তুলনায় ক্রেতাদের সমাগম কম।

ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্রেতা আকর্ষণ করতে হাক ডাক ছাড়ছেন। একজনকে নাগালে পেলে নিজেদের দোকানে ভেড়াতে উঠে পড়ে লাগছেন।

ঈদের আগে এমন একটা গুরুত্বপূর্ণ সময়েও খুশি হতে পারছেন না মাগুরার পোষাক ব্যবসায়ীরা। তাদের চেহারায় হতাশার ছাপ থাকলেও শেষ দুইদিন বেচাবিক্রি অন্যবারের মতো ভালো হবে এমন আশায় এখনও বুক বেঁধে রয়েছেন অনেকেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: