মাগুরায় নিখোঁজ ব্যবসায়ী অচেতন অবস্থায় উদ্ধার রাজবাড়ীতে

আশুতোষ মাগুরা শহরের নতুন বাজারের অনন্যা ট্রেডার্সের মালিক।

সদর থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, মঙ্গলবার দুপুরে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ হন আশুতোষ বিশ্বাস। এই ঘটনায় রাতেই তার স্ত্রী বীথি মণ্ডল থানায় একটি জিডি করেছেন।

বীথি সংবাদমাধ্যমকে বলেন, ব্র্যাক ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা নিয়ে মঙ্গলবার দুপুরে দোকান থেকে বের হয়ে নিখোঁজ হন আশুতোষ। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায় তিনি টাকা জমা দিতে যাননি। রাতেই তিনি থানায় একটি জিডি করেন। 

বীথি বলেন, বুধবার ভোরে রাজবাড়ীর কোমরপুর থেকে এক ব্যক্তি আশুতোষের ফোন থেকে বলেন, আশুতোষ একটি রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

“আশুতোষের সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা নিয়ে গেলেও তার মোবাইল ফোনটি নেয়নি।”

হাসপাতালের ব্রাদার খায়রুল ইসলাম জানান, আশুতোষকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: