মাগুরানিউজ.কমঃ
ঈদ মানেই খুশি অফুরান। মুখরোচক খাবার-দাবার, ঘোরাঘুরি আর নতুন পোশাকের গন্ধে মাতোয়ারা হওয়া যেন ঈদের আরেক অর্থ। মুসলমানদের এই প্রধান ধর্মীয় উৎসবে আয়োজনটা একটু বেশিই থাকে। বেশ আগ থেকেই শুরু হয় ঈদের কেনাকাটা। ঈদের আগে একমাস জুড়ে সিয়াম সাধনা যেমন চলে, তেমন খুশির দিনে রঙিন হওয়ার জল্পনা কল্পনাও চলে পুরোদমে। তাইতো রমজানের কয়েকটা দিন যেতে না যেতেই পূর্ণ উদ্যামে জমে উঠে ঈদের বাজার। স্থানীয় ব্যবসায়ীরা জানালেন কিন্তু এবার এখনো তার নাম গন্ধ নেই ।


