মাগুরায় মঘির ঢালে ডাকাতি কালে বন্দুকযুদ্ধে ডাকাত সরদার নিহত

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

শনিবার ভোর রাতে মাগুরা সদর উপজেলার মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় সড়ক ডাকাতি কালে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে কামাল সরদার নামে এক ডাকাত নিহত হয়েছে। সে মাগুরার সদর উপজেলার শ্যাওলাডাঙ্গা গ্রামের আফসার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, রাত ৩টার দিকে একদল ডাকাত মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় গাছ কেটে সড়কে ডাকাতির চেষ্টা করছিল। 

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের টহল দল ও ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়।

এ সময় সেখান থেকে কামাল বাহিনীর প্রধান কামাল হোসেনের (৪২) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মাগুরাসহ পার্শ্ববর্তী বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, ছিনতাই, নাশকতার মামলা রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, নিহত কামাল আন্তজেলা ডাকাত দলের নেতা। তার নামেই ডাকাত দলটি পরিচালিত হতো। ঘটনাস্থল থেকে একটি দেশী তৈরী বন্দুক, ২রাউন্ড গুলি, একটি চাপাতি ও গাছ কাটার করাত উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: