মাগুরায় আজও ১৬৪ মামলা, আটক ১২

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদক-

মোটরসাইকেলে একের অধিক আরোহী যেন এক নতুন আতঙ্কের নাম। সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি হত্যার ঘটনায় খুনীরা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে মোটরসাইকেল। 

আজ বৃহস্পতিবারও (৯ জুন) মাগুরাতে চোরঙ্গী মোড়, ভায়না মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্জেন্ট ও ট্রাফিক পুলিশকে সারাদিনই লাইসেন্সবিহীন মোটরসাইকেল চেক করতে দেখা গেছে।

পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ্’র নেতৃত্বে জেলায় বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ ইউনিটের অফিসারগণ মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট ব্যবহার না করায় আজ মোট ১৬৪টি মামলা ও ১২টি গাড়ি আটক করেছে জানায় জেলা পুলিশ।

উল্লেখ্য গতকালও একই অপরাধে ১২৫টি মামলা রুজু করা হয়।

 

ছবি- জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: