মাগুরায় স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

স্ত্রী হত্যার দায়ে গ্রেফতারকৃত অমৃত মণ্ডল (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

মাগুরার মহম্মদপুর উপজেলা সদর থেকে সোমবার সকালে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে আদালতে নেওয়া হয়।

অমৃত সদর উপজেলার চর বিজয়খালী গ্রামের অজিৎ মণ্ডলের ছেলে।

সদর থানার পুলিশ সুত্র জানান, পারিবারিক কলহের জের ধরে গত ১৪ এপ্রিল অমৃত তার স্ত্রী স্বপ্না মণ্ডলকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মৃতার গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখে এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্ট করে।

এক পর্যায়ে ময়নাতদন্ত রিপোর্টে এটি শ্বাসরোধ করে হত্যা বলে প্রমাণ হয়।

এ ঘটনায় গৃবধূর মামা শ্রীপতি বিশ্বাস মাগুরা সদর থানায় অমৃতকে আসামি করে মামলা করেন।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সকালে মহম্মদপুর উপজেলা সদর থেকে তাকে মাগুরা সদর থানায় করে দুপুরে আদালতে হাজির করে। অমৃত আদালতে স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করে জবানবন্দী দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: