‘অর্থকরী তিল চাষে এগিয়ে যাচ্ছে মাগুরা’ – মাগুরাবাসি জেনে নিন (পর্ব-৫০)

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

অর্থকরী তিল চাষে এগিয়ে যাচ্ছে মাগুরা। চলতি মৌসুমে মাগুরায় ৪ হাজার একশ’ ৫৫ হেক্টর জমিতে তিল চাষ করা হয়েছে।

তিল একটি সহজলভ্য কৃষি ফসল। তিল চাষে কৃষকদের তেমন কোন খরচ নেই। কোন ধরনের ঝামেলাও পোহাতে হয়না। এছাড়া তিলের তেল পুষ্টি সম্মৃদ্ধ ভোজ্য তেল। এ কারণে প্রতিবছর এ অঞ্চলে তিল চাষ বাড়ছে।

আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলে তিলের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিল চাষী আমিরুল ইসলাম জানান, তিল উৎপাদনে জমির তেমন কোন পরিচর্যা করতে হয়না। একবার বীজ বপন করলে চারা গজানোর পর তিলগাছ আপনা আপনি বাড়তে থাকে। তেমন কোন সার, ওষুধের প্রয়োজন হয়না। এবার তিনি দু’একরের বেশি জমিতে তিল চাষ করেছেন। এখন চলছে জমি থেকে তিল কাটার মৌসুম। তিল কাটার পর অব্যাহতভাবে কয়েকদিন বৃষ্টি হতে থাকলে, তিলে পচন ধরার সম্ভাবনা থাকে বলে তিনি জানান।

কুমড়ী গ্রামের গৃহবধূ হেলেনা বেগম জানান, বোরো ধানের নতুন চালের সাথে তিল মিশিয়ে হরেক রকম সুস্বাদু পিঠা তৈরি করা যায়। তিলের পায়েস ও নাড়ুই খুব জনপ্রিয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: