মাগুরার কুচিয়ামোড়ায় তুষারের গণসংযোগে হেভিওয়েট নেতারা

মাগুরানিউজ.কমঃ 

mnস্টাফ রিপোর্টার-

৬ষ্ঠ ধাপে মাগুরা সদরের ১২নং কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৪জুন অনুষ্ঠিত হবে। ২০মে প্রার্থীদের প্রতিক বরাদ্দের পর থেকেই কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা নিজনিজ এলাকায় প্রচার প্রচারণা ও গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনে এ ইউনিয়ন থেকে ৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৩ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত ১১ জন নারী সদস্য প্রতিদ্বন্দিতা  করছেন। এ ইউনিয়নে ১৯ হাজার ১শত ৪৫ জন ভোটার ৯টি কেন্দ্রে ভোট প্রদান করবেন।

আজ কুচিয়ামোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা মার্কার প্রার্থী এএইচএম আলমগীর তুষারের প্রচারনায় জেলা নেতাদের উপস্থিতি প্রচারনায় অন্যমাত্রা যোগ করেছে। মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কুচিয়ামোড়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ রুস্তম আলীসহ সদরের বিভিন্ন ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের উপস্থিতিতে চলেছে জমজমাট প্রচারণা।

গোটা ইউনিয়ন পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। হাটবাজার পাড়া মহল্লায় প্রার্থীরা দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

কুচিয়ামোড়া ইউনিয়নের আ’লীগ দলীয় প্রার্থী এ এইচ এম  আলমগীর হোসেন তুষার বলেন, এলাকায় নির্বাচনী পরিবেশ ভালো। আশা করি বিপুল ভোটে জয়ী হবো। কুচিয়ামোড়ার উন্নয়নে সবার সহযোগীতা কামনা করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: