মাগুরানিউজ.কমঃ
মাগুরা সরকারি শিশু পরিবারের বাসিন্দা ১৪ বছর বয়সী নদী খাতুন নামে এক এতিম কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
শিশু পরিবার উপ তত্ত্বাবধায়ক নাজমা পারভীন জানান- রাত সাড়ে ৮টার দিকে শিশু পরিবারের ডাইনিং রুমের পাশে গ্রীলের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে ১৪ বছরের কিশোরী নদী। এ সময় সেখানে নিবাসী শিশু ও কর্তৃপক্ষ তাকে উদ্ধার মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুই বছর আগে চাপাইনবাবগঞ্জ শিশু পরিবার থেকে তাকে মাগুরা সরকারি শিশূ পরিবারে আনা হয়। নদীর লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শনিবার তার লাশ দাফন করা হবে।


