মাগুরানিউজ.কমঃ
মঙ্গলবার দুপুরের ঝড়ে ঘরবাড়ী ও গাছপালা ভেঙ্গে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
পৌরসভার ৮নং ওর্য়াডের মোঃ ফারুক হোসেন জানায়, দুপুরের দিকে প্রচন্ড বেগে দমকা বাতাস ও হালকা বৃষ্টি হতে থাকে। এবং টিনশেড দোকানের উপর গাছ পড়ে ঘরের চালা ভেঙ্গে পরে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
অন্যদিকে ওবিভিন্ন এলাকায় গাছ পালার ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি স্থানে গাছপালা ভেঙ্গে বিশ্বরোড ও আঞ্চলিক সড়কের উপর দুমড়ে মুচড়ে পড়ে। স্থানীয়রা সেগুলো অপসারন করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এছাড়াও বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে।
তবে কোথাও বড় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


