মাগুরানিউজ.কমঃ
দেশব্যাপী খ্যাত মাগুরার লিচুপল্লীর প্রতিটি বাড়ির বসত ভিটায় বা বাগান লাল লিচুতে রঙিন হয়ে গেছে। থোকায় থোকায় বাহারি লিচু সবার মন কাড়ছে। সেই সাথে লিচুর মৌ মৌ গন্ধ আর ছোট ছোট পাখিদের কিচির-মিচির শব্দে এলাকা মুখরিত।
এবার সুস্বাদু ফল লিচুর ফলন গত বছরের চেয়ে অনেক কম হয়েছে বলে চাষীরা জানিয়েছেন। বাগান থেকে লিচু তোলার শেষ সময় পর্যন্ত প্রকৃতি অনুকূলে থাকলে লিচু চাষীরা আর্থিকভাবে কিছুটা লাভবান হবেন বলে অনেকে মনে করছেন।
এবারও গাছে মুকুল আসার আগেই ব্যাপারীরা অনেক লিচু গাছ আগাম কিনে নিয়ে গেছেন। চাষীরা আর্থিকভাবে বেশি লাভের আশায় নিয়মিত ভিটামিন ওষুধ স্প্রে এবং গাছের গোড়ায় পানি ও সার দিয়ে যাচ্ছেন।
এছাড়াও পাকা লিচু রক্ষার জন্য চাষীরা সারা রাত সজাগ থেকে বাগান পাহাড়া দিচ্ছেন।জানান, দিনে বিভিন্ন পাখি ও কিশোর-কিশোরীদের অত্যাচার এবং রাতে বাদুরের উপদ্রব থেকে লিচু রক্ষা করতে দিনরাত তাদের বাগান পাহারা দিতে হচ্ছে। যদিও এদুটি তাদের প্রিয় উপদ্রব।


