মাগুরায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

মাগুরায় চালককে হত্যা করে একটি ইজি বাইক নিয়ে গেছে দূর্বৃত্তরা। সদর থানা পুলিশ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার আলোকদিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে।
 
পুলিশ জানায়, মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালি গ্রামের বাসিন্দা নূর ইসলামের ছেলে আল আমিন (২২) শুক্রবার দিনের বেলা তার ইজি বাইকটি নিয়ে বের হলেও রাতের বেলা বাড়িতে ফেরেনি।
এদিকে আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার আলোকিদিয়া গ্রামে নবগঙ্গা নদীর চরে শ্মশান ঘাটে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি তাদের খবর দিলে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে। পরে খবর নিয়ে জানা যায় লাশটি নিখোজ ইজি বাইক চালক আল আমিনের।
 
সদর থানার ওসি আজমল হুদা জানান, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করার পর তার ইজিবাইকটি ছিনতাই করেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: