পরিবহন ধর্মঘটে মাগুরায় চরম দুর্ভোগ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিনিধি-

সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। রোববার (১৫ মে ) ভোর ৬টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় শুরু হয়েছে। এ ধর্মঘট চলবে আগামী মঙ্গলবার (১৭ মে) ভোর ৬টা পর্যন্ত।

সাতদিনের আলটিমেটামের পরও দাবি মেনে না নেয়ায় শনিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে সংগঠনের সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু এ পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন।

এদিকে ধর্মঘটের প্রভাবে রোববার সকাল থেকে ওই ১০ জেলায় বাস, ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ড ভ্যানসহ সকল প্রকার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অঞ্চলের হাজার হাজার মানুষ। 

সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে- (১) সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বিচার কাজ শেষ করতে হবে। (২) নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতি পূরণ চেয়ে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। ওই মামলায় ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলা দু’টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। (৩) এছাড়াও গ্রিনলাইন পরিবহনের নামে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা মামলাটি প্রত্যাহার করতে হবে।

এদিকে পরিবহন ধর্মঘটের কারণে এ অঞ্চলের লাখো মানুষ বিপদে পড়েছে। তারা রিকশা, নসিমন, করিমনে ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: