মাগুরানিউজ.কমঃ
স্টাফ রিপোর্টার-
মাগুরা শহরতলীর আঠারখাদা এলাকায় মঠবাড়িতে মোঘল আমলে প্রতিষ্ঠিত প্রায় তিনশ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি বাড়ি মঠ ও মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ (১৩ এপ্রিল) শুক্রবার দুপুরে মন্দির কমিটির সদস্য সচিব প্রবীণ সাংবাদিক মিহির লাল কুরির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি।
বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম।
এ উপলক্ষে মায়ের বিশেষ পূজা, অঞ্জলি, বলিদানের আয়োজন করা হয়।

