মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা জাসদ নেতা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কিমিটির ভারপ্রাপ্ত আহবায়ক আবুল কালাম আজাদ আর নেই (ইন্নালিল্লাহি …. রাজিউন)।
গতরাত সোয়া ১২টার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মাগুরা সদর হাসপাতালে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী এক কন্যা, এক পুত্র, বৃদ্ধা মা, এক ভাই, একবোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে মাগুরার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মাগুরানিউজ পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
আজ রবিবার (৮ মে) দুপুর ২টায় নিজনান্দুয়ালী ডিইউ হাই স্কুল মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর পরে তাকে নিজনান্দুয়ালী গোরস্তানে দাফন করা হবে বলে পরিবার সুত্র জানিয়েছে।


