মাগুরানিউজ.কমঃ
আজ দুপুরে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি প্রশাসনের দৈনন্দিন কর্মপদ্ধতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ভূমি ব্যবস্থাপনা, ভূমি অধিকার ও সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহা-পরিচালক শেখ আবদুল আহাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে সরকারি সম্পত্তির পাশাপাশি সাধারণ নাগরিকের অধিকার সংরক্ষণেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অধিক মনোযোগী ও আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান।
মাগুরা জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক ফায়েকুজ্জামান।
আলোচনা সভায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারিরাও সংশ্লিষ্ট আইনের প্রয়োগ, বাস্তবায়ন এবং সংকট নিয়ে আলোচনা করেন।


