মাগুরানিউজ.কমঃ
আজ রবিবার, পহেলা মে। মহান মে দিবস। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি।
বাংলাদেশে এবার মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘মে দিবসের মর্মবাণী, শ্রমিক-মালিক ঐক্য জানি’।
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ মাগুরায় মহান মে দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী বের হয়। র্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দল, বিভিন্ন শ্রমিক সংগঠন ও বেসরকারি সংস্থ্যার সদস্যরা অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি সৈয়দ রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডুসহ বিশিষ্ট ব্যক্তিরা।


