মাগুরা সরকারি কলেজের সাবেক শিক্ষক আরিফুর রহমানের দাফন সম্পন্ন।

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

মাগুরা সরকারি কলেজের ইসলামি স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষক ও জেলার মহম্মদপুরের কৃতি সন্তান জনাব আরিফুর রহমান (৫০) এর দাফন আজ শুক্রবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি মহম্মদপুরের ধোয়াইল গ্রামে সম্পন্ন হয়েছে। তিনি গ্রামের প্রয়াত সোহরাব শেখের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন ক্যান্সারে ভুগে আজ সকাল সাড়ে ৮টায় তিনি মাগুরা সদর হাসপাতালে ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুতে মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব শাহাজ উদ্দিনসহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও তার গুনগ্রাহী ছাত্রছাত্রীবৃন্দ শোক প্রকাশ করেছে।

সর্বশেষ তিনি খুলনা বিএল কলেজে সহযোগি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

আজ বিকাল ধোয়াইল গোরস্থান মাঠে তার নামাজে জানাযা শেষে সন্ধ্যায় তাকে সেখানে দাফন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: