আনন্দ করতে গেলে কিছুটা কষ্ট তো করতেই হবে

 

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদক-

মাগুরাতে সব বয়সী মানুষ সাড়ম্বরে উৎসবে, আনন্দে মেতে উঠেছে আজ। পোশাক-পরিচ্ছদ, খাওয়া-দাওয়া, গানবাদ্য সব কিছুতেই প্রাধান্য পাচ্ছে বাঙালিয়ানা। আড্ডা, আমন্ত্রণ, উচ্ছ্বাসে কেটে যাচ্ছে সময়।

গৎবাঁধা জীবনযাত্রায় যোগ হয়েছে ভিন্নতার স্বাদ। নতুন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে পুরনো বছরের প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব কষে জাতি আজ থেকে হৃদয়ে বুনছে নতুন আশার বীজ।

গ্রাম থেকে শহর, নগর থেকে বন্দর, গলি থেকে রাজপথ, আঁকাবাঁকা মেঠো পথ থেকে প্রকৃতির মাঝে মিলেছে বৈশাখী আনন্দের উন্মাদনা। নানা রঙের রঙিন পোশাক পড়ে আনন্দে মেতে উঠছে সবাই।

তবে এই আনন্দের মাঝে বাধ সেধেছে প্রচণ্ড গরম আর মানুষের ভিড়। কোমল পানীয়, আইসক্রিম ও ঠাণ্ডা জাতীয় জিনিসের চাহিদা বেড়েছে। বিক্রেতারা নববর্ষ উপলক্ষে দামও হাকাচ্ছে। তবুও গরমের কারণে বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে ঘুরতে আসা মানুষদের।

আয়েশা আক্তার পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন নোমানি ময়দানে। তীব্র গরমে হাঁপিয়ে উঠেছেন তারা।

তিনি বলেন, বৈশাখ উদযাপন করতে মন চায়, তবে এবছর গরমটা যেনো অনেক বেশি। গরমে ভোগান্তিতে পড়েছি। গরমে কিছুটা কষ্ট লাগলে এখানে এসে ভালো লাগছে। আনন্দ করতে গেলে কিছুটা কষ্ট তো করতেই হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: