মাগুরানিউজ.কমঃ
চৈত্রের শেষ সপ্তাহে গত চারদিন ধরে তাপদাহে পুড়ছে মাগুরার পথঘাট-প্রান্তর। ভ্যাপসা গরম বাতাসের হাওয়ায় মানুষের শরীর পুড়ে যাওয়ার উপক্রম। চৈত্রের খরতাপে মানুষের পাশাপাশি পশু-পাখিকুলেও নেমে এসেছে অস্থিরতা।
আজ দুপুরে মাগুরাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। বেলা ১১টার পর থেকে রাস্তায় মানুষের চলাচল কমে যাচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া মানুষ। ভ্যাপসা গরম ও তাপদাহে কদর বেড়েছে শরবত ও রসালো ফলের।


