মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলার ভায়না মোড় এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি ভ্যান থেকে ৯০ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় কাপড় উদ্ধার করেছে বিজিবি।
রোববার ভোরে চুয়াডাঙ্গার ৬ বিজিবির একটি দল অভিযান চালিয়ে ওই কাপড় উদ্ধার করে। ৬ বিজিবির পরিচালক আমির মজিদ বিকেলে চয়াডাঙ্গায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার ভায়না মোড় এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১১ হাজার ১শ’ ৩১ মিটার আমদানি নিষিদ্ধ ভারতীয় কাপড় জব্দ করা হয়। কাপড়ের চালানটি যশোর থেকে ঢাকায় নেয়া হচ্ছিল। উদ্ধারকৃত কাপড়ের মূল্য ৯০ লাখ টাকা। এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি ছেড়ে দেয়া হয়েছে।


