মাগুরানিউজ.কমঃ
আজ রবিবার দুপুরে মাগুরাতে মানববন্ধন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মাগুরা জেলা শাখা।
দুপুর ১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে সমিতির নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশ নেয়।প্রস্তাবিত ‘শিক্ষা আইন ২০১৬’ এর কয়েকটি উপ-ধারা সংশোধনের দাবিতে এই মানববন্ধন জানিয়েছেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম।
এ সময় সংগঠনের জেলা নেতৃবৃন্দ মানববন্ধন অংশ নেন।


