মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরে আজ জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন কর্মকান্ড এবং বাল্য বিবাহ বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রিয়াজুল আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন অফিসার জিয়াউর রহমান, মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মান্নান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী রেজা খোকন, উপজেলা যুবলীগ সভাপতি অধ্যাপক বিপ্লব রেজা বিকো, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শামছুর রহমান, উপজেলা মহিলা যুবলীগ সভাপতি শারমিন আক্তার রুপালীসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন কর্মকান্ড এবং বাল্য বিবাহের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করতে আহবান জানান।


