মাগুরানিউজ.কমঃ
মহাভারতের ”রাম ভক্ত হনুমান দলকে ঘিরে যশোরের কেশবপুর উপজেলা পৃথিবীর বুকে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বদৌলতে আজ সুপরিচিত জনপদ। কিন্তু যাদেরকে নিয়ে আজকের এ পরিচিতি সেইকালোমুখো হনুমান দল আজ ভালো নেই। সরকারি ভাবে খাদ্যের ব্যবস্থা করলেও সে ব্যবস্থা অপ্রতুল হওয়ায় খাদ্য অন্বেষণে হনুমান দল দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে।
মাগুরা শহরে এখন প্রায়শই দেখা পাওয়া যাচ্ছে দলছুট একটি হনুমানের। কখনো কারো বাড়ির ছাদে, কখনো বা গাছের আড়ালে। দৃষ্টি খাবার খোঁজে। কোথা থেকে এলো সে? অনেকে বলেন ভারত থেকে আসতে পারে! কেউ বা সার্কাস থেকে পালিয়ে এসেছে বলে ধারনা দেন। তবে যেখান থেকেই আসুক, খাদ্য সংকটে সে প্রায়শই বিভি্ন দোকানে হামলা করে।
বিলুপ্ত প্রায় এই প্রাণীটি নিজেও বিপদে আছে। শহুরে সমাজে খাবার যোগানো করা তার পক্ষে কঠিন বিধায় ভয়ে পালিয়ে থাকে। তাকে রক্ষা করার মত মাগুরাতে কোন প্রতিষ্ঠানও নেই।
বন্য প্রানীটিকে বনে অথবা চিড়িয়াখানায় দেয়া না হলে কোনদিন হয়তো রুটি চুরি করার অপরাধে জীবন হারাতে হবে তাকে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন মাগুরার সচেতন মানুষেরা। পাশাপাশি জনরোষ প্রতিহতের আহবান জানিয়েছে ‘মাগুরানিউজ’।


